Saturday, January 24, 2026

38>||পরমপুরুষ _শ্রীরামকৃষ্ণ ||

     38>|| পরমপুরুষ_শ্রীরামকৃষ্ণ ||

       

মা'র মন্দিরে বসে তোরা চোখ বুজে কেন ধ্যান করিস বলতো? সাক্ষাৎ মা চিন্ময়ী বিরাজ করছেন, আশ মিটিয়ে দেখে নে। দ্যাখ তাঁর আয়তো শান্ত চোখ দুটি। দ্যাখ, তাঁর পাদপদ্ম দু-খানি। যখন আপন মা'র কাছে যাস মাকে দেখতে,  তখন কি চোখ বন্ধ করে মা'র কাছে বসিস, না মালা ফেরাস বসে-বসে? 

চেয়ে দ্যাখ দেখি --- এ তোর আপন মা নয়?

শিখেরা বলেছিল ঈশ্বর দয়ালু। আমি বললাম, " তিনি আমাদের মা-বাপ, তিনি আবার দয়ালু কি! ছেলের জন্ম দিয়ে বাপ-মা লালন-পালন করবে না, করবে কি বামুন-পাড়ার লোকেরা?" 


কালীমন্দিরের চাতালে বসে স্তব করছে রামকৃষ্ণ ::" ও মা, মা ওঁকার রূপিনী মা! এরা কত কি বলে মা, কিছু বুঝতে পারিনি। কিছু জানি না মা। শুধু শরণাগত। শরণাগত।  কেবল এই কোরো মা, তোমার শ্রীপাদপদ্মে যেন শুদ্ধা ভক্তি হয়। আর যেন তোমার ভুবনমহিনী মায়ায় মুগ্ধ কোরো না। শরণাগত! শরণাগত! "

          (সংগৃহীত)

======================

No comments:

Post a Comment